জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

৩ হাজার টাকার ফোন উদ্ধারে ৪ হাজার টাকা ঘুষ দাবি: সংবাদ প্রকাশের পর এসআই ক্লোজ

ছবি-সংগৃহীত

নওগাঁর বদলগাছী উপজেলায় হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধারকে কেন্দ্র করে ঘুষ দাবির অভিযোগে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরপরই অভিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) কে নওগাঁ পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

বুধবার (২৫ মার্চ) দুপুরে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোড়শাহী গ্রামের বাসিন্দা বিউটি বেগমের হারানো একটি মোবাইল ফোন উদ্ধারের কথা বলে এসআই আজিজুর রহমান তার কাছে ৪ হাজার টাকা ঘুষ দাবি করেন। অথচ ফোনটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

ভুক্তভোগী বিউটি বেগম জানান, ফোন হারানোর পর তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে এসআই আজিজুর রহমান তার সঙ্গে যোগাযোগ করে মোবাইল উদ্ধার করে দেওয়ার আশ্বাস দিয়ে নির্ধারিত টাকা দাবি করেন। টাকা না দিলে ফোন ফেরত পাওয়া কঠিন হবে বলেও ইঙ্গিত দেন বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্ত এসআইকে নওগাঁ পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে পুলিশের মধ্যে ঘুষের প্রবণতার যে চিত্র সামনে এসেছে, তা উদ্বেগজনক। তবে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ায় জবাবদিহিতার একটি ইতিবাচক দৃষ্টান্তও স্থাপিত হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

৩ হাজার টাকার ফোন উদ্ধারে ৪ হাজার টাকা ঘুষ দাবি: সংবাদ প্রকাশের পর এসআই ক্লোজ

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image

নওগাঁর বদলগাছী উপজেলায় হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধারকে কেন্দ্র করে ঘুষ দাবির অভিযোগে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরপরই অভিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) কে নওগাঁ পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

বুধবার (২৫ মার্চ) দুপুরে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোড়শাহী গ্রামের বাসিন্দা বিউটি বেগমের হারানো একটি মোবাইল ফোন উদ্ধারের কথা বলে এসআই আজিজুর রহমান তার কাছে ৪ হাজার টাকা ঘুষ দাবি করেন। অথচ ফোনটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

ভুক্তভোগী বিউটি বেগম জানান, ফোন হারানোর পর তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে এসআই আজিজুর রহমান তার সঙ্গে যোগাযোগ করে মোবাইল উদ্ধার করে দেওয়ার আশ্বাস দিয়ে নির্ধারিত টাকা দাবি করেন। টাকা না দিলে ফোন ফেরত পাওয়া কঠিন হবে বলেও ইঙ্গিত দেন বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্ত এসআইকে নওগাঁ পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে পুলিশের মধ্যে ঘুষের প্রবণতার যে চিত্র সামনে এসেছে, তা উদ্বেগজনক। তবে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ায় জবাবদিহিতার একটি ইতিবাচক দৃষ্টান্তও স্থাপিত হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত