দিনাজপুরের হিলিতে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন। পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধা, পৌরসভা, পুলিশ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়।
এরপর বিভিন্ন বাহিনীর সমন্বয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিশু- কিশোরদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে এবং বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়, যা দিবসটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনম নিয়ামত উল্লাহ, হিলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গz
পরে হিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে পৃথকভাবে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন