জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত

ছবি- দৈনিক জয়পুরবার্তা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে জেলা প্রশাসনের আয়োজনে ও জয়পুরহাট পৌরসভার সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু। এসময় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে অতিথিরা বীর মুক্তিযোদ্ধাদের হাতে উপহার তুলে দেন এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে জেলা প্রশাসনের আয়োজনে ও জয়পুরহাট পৌরসভার সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু। এসময় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে অতিথিরা বীর মুক্তিযোদ্ধাদের হাতে উপহার তুলে দেন এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত