জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

বদলগাছীতে ঘুষের অভিযোগের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে জিডি করলেন ওসি

ছবি-সংগৃহীত

নওগাঁর বদলগাছীতে ঘুষ দাবির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করার ঘটনা ঘিরে স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, ৩ হাজার টাকার ফোনে ৪ হাজার টাকা ঘুষ দাবি শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেন জাতীয় দৈনিক আজকের পত্রিকায় কর্মরত বদলগাছী উপজেলা প্রতিনিধি স্থানীয় সাংবাদিক মিঠু হাসান। প্রতিবেদনে থানার পিএসআই আজিজুর রহমানের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ তুলে ধরা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৭ এপ্রিল হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোনের ঘটনায় বিউটি বেগম নামে এক নারী বদলগাছী থানায় জিডি করেন। চলতি বছরের ১৫ মার্চ তাকে থানায় ডেকে নিয়ে ফোন উদ্ধার করার কথা বলে ৪ হাজার টাকা ঘুষ দাবি করা হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে ব্যাপক আলোচনা তৈরি হয়।

পরবর্তীতে অভিযুক্ত পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয় এবং ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়।

এদিকে, গত ১৮ মার্চ বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান সংবাদটিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সাংবাদিক মিঠু হাসানের বিরুদ্ধে একটি জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয়, সংবাদটি যাচাই-বাছাই ছাড়া প্রকাশ করে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।

তবে সাংবাদিক মিঠু হাসান দাবি করেন, যথাযথ তথ্য-প্রমাণ যাচাই করেই তিনি প্রতিবেদনটি প্রকাশ করেছেন। তার ভাষায়, জিডি করে আমাকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। এটি স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে ওসি লুৎফর রহমান ছুটিতে রয়েছেন বলে জানানো হয়।

বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, জিডির বিষয়টি তিনি শুনেছেন, তবে বিস্তারিত জানেন না।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, পুলিশ প্রয়োজন অনুযায়ী জিডি করতে পারে, তবে কোনো ব্যক্তিকে লক্ষ্য করে জিডি করা বিধিসম্মত নয়। সংশ্লিষ্ট জিডিতে ভাষাগত ত্রুটি রয়েছে, বিষয়টি ওসিকে জানানো হবে।

তিনি আরও জানান, অভিযোগ প্রকাশের পর অভিযুক্ত কর্মকর্তাকে ইতোমধ্যে ক্লোজড করা হয়েছে এবং তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বদলগাছীতে ঘুষের অভিযোগের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে জিডি করলেন ওসি

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত