জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

তেলের লাইনে দাঁড়িয়ে হিট স্ট্রোকে প্রাণ গেল এক ব্যক্তির

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের কাহারোল উপজেলায় তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেলের তেল সংগ্রহ করতে গিয়ে হিট স্ট্রোকে মারা গেছেন এনায়েতুল করিম (৪৮) নামে এক ব্যক্তি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা হাসপাতাল সংলগ্ন আছমা লতিফা ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত এনায়েতুল করিম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের সাতোর সাহাপাড়া গ্রামের মৃত মোজাম্মেল মাস্টারের ছেলে। তিনি পেশায় একটি কীটনাশক কোম্পানির কর্মচারী ছিলেন।

ব্যক্তিজীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। শ্বশুরবাড়িতে বেড়াতে এসে প্রয়োজনের তাগিদে তেল নিতে গিয়ে এ মর্মান্তিক ঘটনার শিকার হন।

কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, এনায়েতুল করিম আগে থেকেই উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এদিকে, কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল চন্দ্র বর্মন বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

তেলের লাইনে দাঁড়িয়ে হিট স্ট্রোকে প্রাণ গেল এক ব্যক্তির

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

দিনাজপুরের কাহারোল উপজেলায় তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেলের তেল সংগ্রহ করতে গিয়ে হিট স্ট্রোকে মারা গেছেন এনায়েতুল করিম (৪৮) নামে এক ব্যক্তি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা হাসপাতাল সংলগ্ন আছমা লতিফা ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত এনায়েতুল করিম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের সাতোর সাহাপাড়া গ্রামের মৃত মোজাম্মেল মাস্টারের ছেলে। তিনি পেশায় একটি কীটনাশক কোম্পানির কর্মচারী ছিলেন।

ব্যক্তিজীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। শ্বশুরবাড়িতে বেড়াতে এসে প্রয়োজনের তাগিদে তেল নিতে গিয়ে এ মর্মান্তিক ঘটনার শিকার হন।

কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, এনায়েতুল করিম আগে থেকেই উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এদিকে, কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল চন্দ্র বর্মন বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত