জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে ট্রান্সফরমার চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ছবি-সংগৃহীত

জয়পুরহাটে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের যন্ত্রাংশ ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া একটায় জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা এলাকার মৃত মমতাজের ছেলে মোঃ মুনসুর (৪৮), একই উপজেলার শিধইল বম্বু গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে আহসানুর ইসলাম (৩৫) এবং জয়পুরহাট সদরের উত্তর জয়পুর গ্রামের আবু তালেব মন্ডলের ছেলে শাহারুল ইসলাম (৫০)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) গভীর রাতে জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের দুদিয়াপাড়া গ্রামের একটি পেট্রোল পাম্পের পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে ৬০ হাজার টাকা মূল্যের একটি ট্রান্সফরমার চুরি হয়। এ ঘটনায় জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মানবসম্পদ বিভাগের এজিএম মিজানুর রহমান বাদী হয়ে জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির একটি টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই তিনজনকে শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের ফাঁকা ট্যাংক, একটি কয়েল, হ্যাঙ্গার, লোহার রড, হেস্কো ব্লেড, সেলাই রেঞ্জ, গুটি রেঞ্জ, স্ক্রু ড্রাইভার, প্লাস্টিকের পাইপসহ চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামিদের আজ শনিবার দুপুর ১২টায় আদালতে পাঠানো হয়েছে। এই চক্রের সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে ট্রান্সফরমার চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত