জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

শোক কাটিয়ে চালু হলো হিলি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম

ছবি-সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিনের ছুটি ও ভারতীয় কাস্টমস কর্মকর্তার মৃত্যুর কারণে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে পুনরায় শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

রোববার (২৯ মার্চ) দুপুরে থেকে দুই দেশে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়। এর আগে শনিবার (২৮ মার্চ) ভারতের হিলি কাস্টমসের সুপারিনটেনডেন্ট মধুসূদন দত্ত ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে মারা যাওয়ায় শোকের কারণে দিনভর কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।

হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, ভারতের কাস্টমস কর্মকর্তার মৃত্যুর ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। তবে আজ থেকে আবারও বন্দর কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে।

বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও গতকাল বন্দরে পণ্য লোড-আনলোড কার্যক্রম চালু ছিল। আজ থেকে পূর্ণাঙ্গভাবে সব কার্যক্রম সচল হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শোক কাটিয়ে চালু হলো হিলি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিনের ছুটি ও ভারতীয় কাস্টমস কর্মকর্তার মৃত্যুর কারণে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে পুনরায় শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

রোববার (২৯ মার্চ) দুপুরে থেকে দুই দেশে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়। এর আগে শনিবার (২৮ মার্চ) ভারতের হিলি কাস্টমসের সুপারিনটেনডেন্ট মধুসূদন দত্ত ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে মারা যাওয়ায় শোকের কারণে দিনভর কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।

হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, ভারতের কাস্টমস কর্মকর্তার মৃত্যুর ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। তবে আজ থেকে আবারও বন্দর কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে।

বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও গতকাল বন্দরে পণ্য লোড-আনলোড কার্যক্রম চালু ছিল। আজ থেকে পূর্ণাঙ্গভাবে সব কার্যক্রম সচল হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত