নওগাঁ সদর উপজেলার ইনায়েতপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নাজমুল হকের উপর হালমা প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১ এপ্রিল) দুপুরে মাদ্রাসার সামনে মানববন্ধনের আয়োজন করে অত্র মাদ্রাসার শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা।
এসময় বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আব্দুল জলিল, মাওলানা আব্দুল খালেক, মাওলানা শেখ ফরিদ, মাওলানা খন্দকার রফিকুল ইসলাম, মাওলানা শরিফুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, মাদ্রাসা পরিচালনা কমিটিতে সদস্য হওয়ার জন্য দীর্ঘদিন থেকে এলাকার কিছু মানুষ সুপারকে চাপ দিচ্ছিল। এবং এবিষয়ে সুপারের পরিস্কার বক্তব্য ছিলো যে, পরিচালনা কমিটিতে সদস্য অন্তর্ভুক্ত করা সুপারের একক সিদ্ধান্ত গ্রহনযোগ্য নয়। কিন্তু এরপরও কিছু মানুষ বার বার সুপারের উপর চাপ প্রয়োগ করতে থাকে। এরই ধারাবাহিকতায় গতকাল দুপুর ১২ টার দিকে এলাকার কয়েকজন ব্যাক্তি মাদ্রাসায় এসে সুপারের রুমে গিয়ে তাকে এলোপাতারি মারধর শুরু করে। এরপর ক্লাসে থাকা শিক্ষকরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনার পর মাদ্রাসা সুপারকে উদ্ধার করে নওগাঁর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এবং এবিষয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, এই হামলায় যারা জড়িত তাদের আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানানো হয়।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন