জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

সাংবাদিক সোহেলের বাবার ইন্তেকালে কালাই সাংবাদিক পরিষদের গভীর শোক

খন্দকার মতিউর রহমান

কালাই সাংবাদিক পরিষদের নির্বাহী সদস্য ও দৈনিক জয়পুর বার্তা'র কালাই উপজেলা প্রতিনিধি ফেরদৌস বারী সোহেলের বাবা খন্দকার মতিউর রহমান ওরফে গানা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাতে কালাই পৌরশহরের পৌরসভা কার্যালয়ের পাশে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।

পরিবার সূত্রে জানা যায়, খন্দকার মতিউর রহমান দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও ক্যান্সারে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাঁকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে নিজ বাসভবনেই তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (আজ) সকাল সাড়ে ১১টায় মরহুমের প্রথম জানাজা কালাই পৌরশহরের জহুরুলের চাতালে অনুষ্ঠিত হয়। এরপর বাদ জোহর দ্বিতীয় জানাজা পৌরসভার দুরুঞ্জ মহল্লায় সম্পন্ন হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

খন্দকার মতিউর রহমানের মৃত্যুতে কালাই সাংবাদিক পরিষদের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। সংগঠনটির সভাপতি শাহারুল আলম ও সাধারণ সম্পাদক এম এ করিমসহ সকল সদস্য এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

সাংবাদিক মহলের মতে, খন্দকার মতিউর রহমান একজন সজ্জন, সদালাপী ও সমাজসেবামূলক মানসিকতার মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সাংবাদিক সোহেলের বাবার ইন্তেকালে কালাই সাংবাদিক পরিষদের গভীর শোক

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত