জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

স্বপ্নের ‘বাংলা চ্যানেল’ জয় করা

আদমদীঘির সেই সাঁতারু জাহিদ পেলেন কৃতী সংবর্ধনা

ছবি- প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত বিস্তৃত ‘বাংলা চ্যানেল’ সাঁতরে পাড়ি দিয়ে বগুড়ার আদমদীঘি উপজেলার সাঁতারু সেই জাহেদুল ইসলাম জাহিদ পেলেন কৃতী সংবর্ধনা। সোমবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান সাঁতারু জাহিদের হাতে ক্রেস্ট তুলে দেন। জাহিদ আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের হলুদঘর গ্রামের প্রয়াত মোফাজ্জল হোসেন খোকার ছেলে। 

এবার নিজ জেলায় সংবর্ধনা পেয়ে গর্বিত সাঁতারু জাহেদুল ইসলাম জাহিদ জানান, নিজ জেলায় ডিসি স্যারের হাত থেকে সংবর্ধনা পাওয়ার অনুভূতিই অন্যরকম। এই সম্মাননা আমার গতি আরো বাড়িয়ে দিল।

তিনি আরো জানান, ২০২০ সালে প্রথমবার ঢাকায় ম্যারাথনে অংশ নেন। এরপর সুনামগঞ্জে ১০০ কিলোমিটার আল্ট্রা রান এবং ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। এ পর্যন্ত তিনি প্রায় ১০০টি ম্যারাথন সম্পন্ন করেছেন।

শুধু দৌড় নয়, সাঁতারেও তাঁর বেশ কিছু বড় অর্জন রয়েছে। তিনি শুভলং চ্যানেল/কাপ্তাই লেকে ১৪ কিলোমিটার সাঁতার, কুতুবদিয়া চ্যানেলে ৭ কিলোমিটার সাঁতার সফলভাবে সম্পন্ন করেন। এছাড়া পদ্মা নদীতে ৭ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েও সফল হয়েছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আদমদীঘির সেই সাঁতারু জাহিদ পেলেন কৃতী সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত বিস্তৃত ‘বাংলা চ্যানেল’ সাঁতরে পাড়ি দিয়ে বগুড়ার আদমদীঘি উপজেলার সাঁতারু সেই জাহেদুল ইসলাম জাহিদ পেলেন কৃতী সংবর্ধনা। সোমবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান সাঁতারু জাহিদের হাতে ক্রেস্ট তুলে দেন। জাহিদ আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের হলুদঘর গ্রামের প্রয়াত মোফাজ্জল হোসেন খোকার ছেলে। 

এবার নিজ জেলায় সংবর্ধনা পেয়ে গর্বিত সাঁতারু জাহেদুল ইসলাম জাহিদ জানান, নিজ জেলায় ডিসি স্যারের হাত থেকে সংবর্ধনা পাওয়ার অনুভূতিই অন্যরকম। এই সম্মাননা আমার গতি আরো বাড়িয়ে দিল।

তিনি আরো জানান, ২০২০ সালে প্রথমবার ঢাকায় ম্যারাথনে অংশ নেন। এরপর সুনামগঞ্জে ১০০ কিলোমিটার আল্ট্রা রান এবং ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। এ পর্যন্ত তিনি প্রায় ১০০টি ম্যারাথন সম্পন্ন করেছেন।

শুধু দৌড় নয়, সাঁতারেও তাঁর বেশ কিছু বড় অর্জন রয়েছে। তিনি শুভলং চ্যানেল/কাপ্তাই লেকে ১৪ কিলোমিটার সাঁতার, কুতুবদিয়া চ্যানেলে ৭ কিলোমিটার সাঁতার সফলভাবে সম্পন্ন করেন। এছাড়া পদ্মা নদীতে ৭ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েও সফল হয়েছিলেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত