জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

নওগাঁয় মাঠে সোনালী অতীত ফিরিয়ে আনলেন এনামুল-মোসাদ্দেক-আজিম

ছবি- প্রতিনিধি

হারিয়ে যাওয়া ফুটবলের জৌলুস ফিরিয়ে আনতে নওগাঁয় মাঠে নেমেছিলেন সোনালী সময়ের মাঠ কাঁপানো জাতীয় দলের ও স্থানীয় সাবেক ফুটবলাররা। 

সোমবার (৬ এপ্রিল) বিকেলে জেলা স্টেডিয়ামে এ প্রীতি ফুটবল ম্যাচে ফুটবলারদের সংগঠন নওগাঁ সোনালী অতীত ক্লাবের সাবেক ফুটবলাররা লাল-সবুজ দলে দুটি গ্রুপে ভাগ হয়ে মুখোমুখি হয়।

বিকেল ৪টায় প্রীতি ম্যাচের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল হক। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও নওগাঁ ক্রীড়া অফিস এর আয়োজন করেন। এসময় জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। 

এই ম্যাচকে ঘিরে জেলা স্টেডিয়ামে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মিলনমেলায় পরিণত হয়। উৎসুক দর্শকরাও ভিড় করেন এক সময়ের মাঠ কাঁপান মোসাদ্দেক, রানা, আজিম উদ্দিন, এনামুল, রনি, সাত্তার, কলিংসহ বিভিন্ন ফুটবলারদের পায়ের জাদু এক পলক দেখতে। খেলায় লাল দলকে ১-০ গোলে হারিয়ে জয় পায় সবুজ দল। 

প্রীতি ম্যাচে অংশ নেয়া জাতীয় দলের সাবেক ফুটবলার মোসাদ্দেক হোসেন বলেন, ফুটবল সারাবিশ্বের জনপ্রিয় খেলা। এক সময় ফুটবলে নওগাঁর ঐতিহ্য ছিলো। দিনে দিনে ফুটবল তার ঐতিহ্য হারাতে বসেছে। ফুটবলের সোনালী ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে আনতে এবং তাদের ফুটবলে উদ্বুদ্ধ করতে এমন আয়োজনে তারা অংশ নিয়েছেন। এর মাধ্যমে তরুন প্রজন্ম মোবাইল ও মাদক ছেড়ে মাঠ মুখি হবে। এজন্য এই ধরনের খেলাধুলা আরও বেশি বেশি আয়োজনের দাবি তার। 

জাতীয় দলের আরেক সাবেক ফুটবলার এনামুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা এবং জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করাসহ বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। এতে করে প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্ষুদে খেলোয়াড়দের খুঁজে বের করে আনা সহজ হবে। গত ১৭ বছরে মাদকের ছোবলে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে গেলেও বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হকের নেতৃত্বে ফুটবলের সেই ঐতিহ্য ফিরিয়ে আসবে এবং খেলাধুলায় জাগরণ সৃষ্টি হবে। 

খেলা শুরু হওয়ার আগে স্টেডিয়াম থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নওগাঁয় মাঠে সোনালী অতীত ফিরিয়ে আনলেন এনামুল-মোসাদ্দেক-আজিম

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত