জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে

জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ

ছবি- দৈনিক জয়পুরবার্তা

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শহরের বাটার মোড়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ। এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম, জামায়াত নেতা কাওছার হোসেন, এস এম খিজির হায়াত, এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবির, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হাদী, জুলাই যোদ্ধা হাসিবুল হক সানজিদসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান সাঈদ এমপি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতে ইসলামী সংসদের ভেতরে ও বাইরে সোচ্চার রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, গণভোটের রায় অমান্য করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুযায়ী গণরায় বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি জনগণের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

কর্মসূচির অংশ হিসেবে জোটের নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

জে/বি/শফিকুল

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শহরের বাটার মোড়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ। এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম, জামায়াত নেতা কাওছার হোসেন, এস এম খিজির হায়াত, এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবির, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হাদী, জুলাই যোদ্ধা হাসিবুল হক সানজিদসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান সাঈদ এমপি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতে ইসলামী সংসদের ভেতরে ও বাইরে সোচ্চার রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, গণভোটের রায় অমান্য করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুযায়ী গণরায় বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি জনগণের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

কর্মসূচির অংশ হিসেবে জোটের নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

জে/বি/শফিকুল

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত