জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় অস্থায়ী কারখানায় বিস্ফোরণ, ৩ শ্রমিক দগ্ধ

ছবি-প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার খরগোপুর এলাকায় একটি অস্থায়ী ধান সিদ্ধ কারখানায় বয়লার বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কারখানায় কাজ চলাকালে হঠাৎ বয়লারের ড্রাম বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে থাকা তিন শ্রমিক গুরুতর দগ্ধ হন। আহতরা হলেন—তাহসিন আলী (১৯), বেলাল হোসেন (৩২) ও পান্না (৩০)।

দগ্ধদের দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হন। বিস্ফোরণের তীব্রতায় বয়লারের কিছু অংশ ছিটকে পড়ে বলেও তারা জানান।

ঘটনার পর কারখানার মালিক রাজ্জাক আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সংশ্লিষ্টদের ধারণা, বয়লারে অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়া বা যান্ত্রিক ত্রুটির কারণেই এ বিস্ফোরণ ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় অস্থায়ী কারখানায় বিস্ফোরণ, ৩ শ্রমিক দগ্ধ

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার খরগোপুর এলাকায় একটি অস্থায়ী ধান সিদ্ধ কারখানায় বয়লার বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কারখানায় কাজ চলাকালে হঠাৎ বয়লারের ড্রাম বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে থাকা তিন শ্রমিক গুরুতর দগ্ধ হন। আহতরা হলেন—তাহসিন আলী (১৯), বেলাল হোসেন (৩২) ও পান্না (৩০)।

দগ্ধদের দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হন। বিস্ফোরণের তীব্রতায় বয়লারের কিছু অংশ ছিটকে পড়ে বলেও তারা জানান।

ঘটনার পর কারখানার মালিক রাজ্জাক আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সংশ্লিষ্টদের ধারণা, বয়লারে অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়া বা যান্ত্রিক ত্রুটির কারণেই এ বিস্ফোরণ ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত