‘বাচ্চার কান্না থামা, নাইলে মাইরা ফালামু’, এমন কথা বলে মুখ চেপে ধরে তিন মাসের এক শিশুকে মায়ের সামনে হত্যার অভিযোগ উঠেছে। শিশুটির সৎবাবার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন মা।
শুক্রবার ভোরে রাজধানীর দারুস সালাম থানার বর্ধনবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অপূর্ব নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শিশুটির মা রাজিয়া খাতুন দারুস সালাম থানায় অপূর্বর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
ওসি এস এম জাকারিয়া বলেন, “অপূর্ব তাঁর স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ভোরে শিশুটি কান্না করলে তিনি হুমকি দেন এবং পরে মুখ চেপে ধরেন। এতে দম বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়।”
শিশুটির মায়ের চিৎকারে স্থানীয়রা এসে অপূর্বকে আটক করে থানায় সোপর্দ করেন।
পুলিশ জানায়, অপূর্ব মাদকের মামলায় কারাভোগ শেষে এক সপ্তাহ আগে জামিনে মুক্তি পান।
শিশুটির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন