গত শনিবার দুপচাঁচিয়া উপজেলায় মাদকসেবীর লাঠির আঘাতে নাজমুল হোসেন খান রুপক নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত নাজমুল হোসেন খান রুপক একই এলাকার আমানত খানের ছেলে।
জানা গেছে, উপজেলার তালোড়া মন্ডল পাড়ার ইলিয়াছ হোসেনের ছেলে সম্রাট খান (২৮) একজন মাদকসেবী। সে প্রায় মাদকের টাকার জন্য তার মা-বোনকে মারপিট করে বাড়ি থেকে বের করে দিত। তার মামাতো ভাই নাজমুল হোসেন খান রুপক আসামী সম্রাটকে বুঝিয়ে তার মা ও বোনকে বাড়িতে রেখে আসত।
ঘটনার দিন গত শুক্রবার সকালে মাদকসেবী সম্রাট খান তার মা-বোনকে মারপিট করে পূনরায় বাড়ি থেকে বের করে দেয়। ঐ দিনও নিহত নাজমুল হোসেন খান রুপক মামাতো ভাই সম্রাটকে বুঝিয়ে সুজিয়ে তার মা-বোনেক বাড়িতে রেখে আসে। নিহত নাজমুল হোসেন খান কোম্পানিতে চাকুরী করত। ঐ দিনই অফিস শেষ করে বাড়িতে এসে রাত সাড়ে ৮টার দিকে তাদের বাড়িতে যায়।
এ সময় সম্রাট তার বাড়ির ঘরের মধ্যে দরজা বন্ধ করে ছিল। নাজমুল তাকে ডাকাডাকি করে দরজা খুলতে বললে আসামি সম্রাট রাগান্বিত হয়ে হঠাৎ দরজা খুলে তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে নাজমুল হোসেন খান রুপককে মাথা সহ কপালে ও নাকের উপরে ২থেকে ৩টি আঘাত করে দ্রুত পালিয়ে যায়। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে যায়।
আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার দুপুর সাড়ে ১২টায় মারা যায়। এ সংক্রান্তে তার স্ত্রী আরিফা জাহান (২৪) বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
মামলাটি গ্রহন করেই ঐ রাতেই মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আলহাজ্ব উদ্দিন অভিযান চালিয়ে তালোড়া বাজার রেল স্টেশন এলাকা থেকে একমাত্র আসামি সম্রাট খানকে গ্রেফতার করে। থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিকে গতকাল রোববার বগুড়া কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন