জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

নওগাঁয় আলোচিত চার খুন: থানায় হত্যা মামলা দায়ের

ছবি প্রতিনিধি

 নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এক হৃদয়বিদারক ও মর্মান্তিক হত্যাকাণ্ডে একই পরিবারের চারজনকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শান্ত একটি গ্রাম হঠাৎই শোক, আতঙ্ক আর স্তব্ধতায় ডুবে গেছে এ ঘটনায়।
সোমবার (২১ এপ্রিল) রাতে নিহত গৃহবধূ পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে নিয়ামতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ মরদেহগুলো উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়। রাতেই নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়। এ ঘটনার পর নিহত হাবিবুর রহমানের বাবা, দুই বোন ও এক ভাগনাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তারা বর্তমানে পুলিশের নজরদারিতে রয়েছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে।
তিনি আরও জানান, মরদেহগুলো এখনও মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক সংস্থা কাজ করছে।
উল্লেখ্য, সোমবার (২০ এপ্রিল) গভীর রাতে নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ঘটে এই বিভীষিকাময় ঘটনা। ঘুমন্ত একটি পরিবারকে যেন নিশ্চিহ্ন করে দেওয়া হয় নির্মমভাবে। একসঙ্গে চারজনের প্রাণহানির ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন, হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), তাদের নিষ্পাপ সন্তান পারভেজ (৯) এবং মাত্র তিন বছরের ছোট্ট কন্যা সাদিয়া আক্তার।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নওগাঁয় আলোচিত চার খুন: থানায় হত্যা মামলা দায়ের

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

 নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এক হৃদয়বিদারক ও মর্মান্তিক হত্যাকাণ্ডে একই পরিবারের চারজনকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শান্ত একটি গ্রাম হঠাৎই শোক, আতঙ্ক আর স্তব্ধতায় ডুবে গেছে এ ঘটনায়।
সোমবার (২১ এপ্রিল) রাতে নিহত গৃহবধূ পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে নিয়ামতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ মরদেহগুলো উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়। রাতেই নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়। এ ঘটনার পর নিহত হাবিবুর রহমানের বাবা, দুই বোন ও এক ভাগনাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তারা বর্তমানে পুলিশের নজরদারিতে রয়েছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে।
তিনি আরও জানান, মরদেহগুলো এখনও মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক সংস্থা কাজ করছে।
উল্লেখ্য, সোমবার (২০ এপ্রিল) গভীর রাতে নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ঘটে এই বিভীষিকাময় ঘটনা। ঘুমন্ত একটি পরিবারকে যেন নিশ্চিহ্ন করে দেওয়া হয় নির্মমভাবে। একসঙ্গে চারজনের প্রাণহানির ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন, হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), তাদের নিষ্পাপ সন্তান পারভেজ (৯) এবং মাত্র তিন বছরের ছোট্ট কন্যা সাদিয়া আক্তার।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত