জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় মাদক বিক্রির দায়ে একজনের কারাদণ্ড

ছবি-সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মাদকদ্রব্য বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।

গত রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শ্রীপুর গ্রামের মৃত আসাদ আলীর ছেলে জোয়ার আলী (৩০)-কে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির অভিযোগে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামিকে পরে জেলহাজতে প্রেরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। সঙ্গে ছিলেন দুপচাঁচিয়া থানা পুলিশের সদস্যরা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় মাদক বিক্রির দায়ে একজনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মাদকদ্রব্য বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।

গত রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শ্রীপুর গ্রামের মৃত আসাদ আলীর ছেলে জোয়ার আলী (৩০)-কে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির অভিযোগে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামিকে পরে জেলহাজতে প্রেরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। সঙ্গে ছিলেন দুপচাঁচিয়া থানা পুলিশের সদস্যরা।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত