জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

নাটোরে ছেলের হাতে মা খুন



নাটোরে ছেলের হাতে মা খুন
ছবি- প্রতিনিধি

নাটোর সদর উপজেলায় বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার রাত ১২ টার শহরের মল্লিকহাটি ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম শহীদা বেগম (৫৫)। এ ঘটনায় তার ছেলে আরিফ হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মা ও ছেলে দুজনই ঘরে ছিলেন। পারিবারিক কোনো কারণে ছেলে আরিফ  শীলপাটার শীল দিয়ে তার মায়ের মাথায় আঘাত করেন। এতে শাহীদা বেগম গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দ্রুত নাটোর সদর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত আরিফ মানসিক প্রতিবন্ধী। আগেও পারিবারিক বিভিন্ন বিষয়ে তার আচরণে অস্থিরতার কথা জানা গেছে। ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এ বিষয়ে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। এই ঘটনায় আরিফকে আটক করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


নাটোরে ছেলের হাতে মা খুন

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

নাটোর সদর উপজেলায় বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার রাত ১২ টার শহরের মল্লিকহাটি ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম শহীদা বেগম (৫৫)। এ ঘটনায় তার ছেলে আরিফ হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মা ও ছেলে দুজনই ঘরে ছিলেন। পারিবারিক কোনো কারণে ছেলে আরিফ  শীলপাটার শীল দিয়ে তার মায়ের মাথায় আঘাত করেন। এতে শাহীদা বেগম গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দ্রুত নাটোর সদর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত আরিফ মানসিক প্রতিবন্ধী। আগেও পারিবারিক বিভিন্ন বিষয়ে তার আচরণে অস্থিরতার কথা জানা গেছে। ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এ বিষয়ে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। এই ঘটনায় আরিফকে আটক করা হয়েছে।


Daily Joypur Barta



কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত