চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ‘হেলাল ফাউন্ডেশন’-এর উদ্যোগে সোমবার (২৭ এপ্রিল) কসবা ইউনিয়নের এলাইপুর মধ্য বাজারে ফাউন্ডেশনের কার্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি একজন অসহায় রোগীর পরিবারকে আর্থিক সহায়তাও দেয়া হয়। মাসিক নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ফাউন্ডেশনের পরিচালক মোঃ হেলাল উদ্দীন। ‘নিউ ভিশন আই কেয়ার সেন্টার’-এর কো-অর্ডিনেটর সাব্বির আহম্মেদের নেতৃত্বে একটি চিকিৎসক দল দিনব্যাপী রোগীদের চিকিৎসা সেবা দেন।
সেবা গ্রহণকারী মাসরুফা জানান, ফাউন্ডেশনের সহায়তায় স্বল্প খরচে চিকিৎসা সুবিধা পেয়েছেন তিনি। একইভাবে চক্ষু চিকিৎসা নিতে আসা সিয়াম বলেন, যেখানে সাধারণত ফি দিতে হয়, সেখানে তিনি বিনামূল্যে চিকিৎসা পেয়ে সন্তুষ্ট।
স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম মুনু বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার মানুষ নিয়মিত চিকিৎসা সহায়তা পাচ্ছে, যা তাদের জন্য অনেক উপকারে আসছে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হেলাল উদ্দীন জানান, প্রতি মাসে একটি করে ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়। পাশাপাশি অসচ্ছল রোগীদের আর্থিক সহায়তাও প্রদান করা হয়। তিনি এলাকার দরিদ্র রোগীদের এসব সেবা নিতে ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগের আহ্বান জানান।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন