জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে এক বছরে ৬৯৯ জনকে আইনি সহায়তা, আদায় অর্ধ-কোটি টাকা

ছবি- দৈনিক জয়পুরবার্তা

বিকল্প বিরোধ নিষ্পত্তি ও সরকারি আইনি পরামর্শের মাধ্যমে গত এক বছরে জয়পুরহাটে সুবিধাভোগীদের ৫০ লাখ ২৩ হাজার ৮১০ টাকা আদায় করে দিয়েছে জেলা লিগ্যাল এইড অফিস। একই সাথে গত এক বছরে জেলায় মোট ৬৯৯ জনকে আইনগত সহায়তা প্রদান ও এক হাজার ১২৪ জনকে পরামর্শ দেওয়া হয়েছে। প্রি-কেইস এডিআর মামলা ৬৯৩টি ও এডিআর পোষ্ট কেইস ৮৭টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সোয়া ১০টায় জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভায় এ তথ্য তুলে ধরা হয়। এরআগে এদিন সকাল সাড়ে ৮টায় জেলা জজ আদালত চত্বরে ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করা হয়।

পরে ওই চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এসপি অফিস মোড় ঘুরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড় হয়ে পুনরায় আদালত চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আইন সহায়তার ছয়টি স্টল পরিদর্শন করেন অতিথিরা। এরপর ওই চত্বরে একটি কৃষ্ণচূড়ার চারা রোপণ করা হয়। পরে আদালতের তৃতীয় তলায় শহীদ সোহেল-জগন্নাথ হলে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ অনুপ কুমার।

এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, সিভিল সার্জন ডা: আল মামুন ও জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সিভিল জজ ফয়সাল আহমেদ।

সভায় বক্তারা সরকারি আইনি সেবার গুরুত্ব তুলে ধরে বলেন, অর্থের অভাবে যেন কোনো মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সরকার সেই লক্ষ্যেই লিগ্যাল এইড কার্যক্রম জোরদার করেছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে এক বছরে ৬৯৯ জনকে আইনি সহায়তা, আদায় অর্ধ-কোটি টাকা

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

বিকল্প বিরোধ নিষ্পত্তি ও সরকারি আইনি পরামর্শের মাধ্যমে গত এক বছরে জয়পুরহাটে সুবিধাভোগীদের ৫০ লাখ ২৩ হাজার ৮১০ টাকা আদায় করে দিয়েছে জেলা লিগ্যাল এইড অফিস। একই সাথে গত এক বছরে জেলায় মোট ৬৯৯ জনকে আইনগত সহায়তা প্রদান ও এক হাজার ১২৪ জনকে পরামর্শ দেওয়া হয়েছে। প্রি-কেইস এডিআর মামলা ৬৯৩টি ও এডিআর পোষ্ট কেইস ৮৭টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সোয়া ১০টায় জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভায় এ তথ্য তুলে ধরা হয়। এরআগে এদিন সকাল সাড়ে ৮টায় জেলা জজ আদালত চত্বরে ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করা হয়।

পরে ওই চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এসপি অফিস মোড় ঘুরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড় হয়ে পুনরায় আদালত চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আইন সহায়তার ছয়টি স্টল পরিদর্শন করেন অতিথিরা। এরপর ওই চত্বরে একটি কৃষ্ণচূড়ার চারা রোপণ করা হয়। পরে আদালতের তৃতীয় তলায় শহীদ সোহেল-জগন্নাথ হলে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ অনুপ কুমার।

এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, সিভিল সার্জন ডা: আল মামুন ও জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সিভিল জজ ফয়সাল আহমেদ।

সভায় বক্তারা সরকারি আইনি সেবার গুরুত্ব তুলে ধরে বলেন, অর্থের অভাবে যেন কোনো মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সরকার সেই লক্ষ্যেই লিগ্যাল এইড কার্যক্রম জোরদার করেছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত