বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলগেটে এক অবৈধ দোকানিকে খুঁটি সরিয়ে সামান্য পিছনে পুঁততে বলায় ইকবাল হোসেন নামের এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে আহত করা হয়েছে। আহত ইকবাল উপজেলার সান্তাহার পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ও মাইক্রোস্ট্যান্ড এলাকার বাসিন্দা। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে সান্তাহার রেলওয়ে সুইচকেবিনের সামনে এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সান্তাহার রেলগেট থেকে স্টেশনে যাওয়ার রাস্তায় রেলওয়ে সুইচকেবিন সংলগ্ন এলাকায় বেশ কিছু দিন যাবৎ অবৈধভাবে কিছু ব্যবসায়ী দোকান বসিয়ে ব্যবসা করে আসছিলেন। সম্প্রতি রেল বিভাগের বড় কর্মকর্তা ভিজিটে আসার খবরে তারা দোকানগুলো সরিয়ে নেয়। এরপর স্ব স্ব জায়গায় তারা আবারো দোকান বসিয়ে ফেলে। শনিবার সকাল থেকে জনৈক এক দোকানীর ছেলে ফের সেখানে তাদের দোকান বসানোর জন্য খুঁটি পোঁতার কাজ করছিলেন। কিন্তু পূর্বের জায়গার চেয়ে একটু সামনে খুঁটি পোঁতার কারনে চলাচলে বিঘ্ন ঘটতে পারে ভেবে জিআরপি থানা থেকে তাকে নিষেধ করা হয়। এরপরও কাজ চলমান রাখায় বিএনপি নেতা ইকবাল হোসেনও খুঁটিটি সড়িয়ে নিতে বললে ওই দোকানির ছেলে তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ২০/২৫ জন যুবক মুহূর্তেই সেখানে জড়ো হয়ে ইকবালকে এলোপাতারিভাবে মারপিট এবং পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানিয়রা গুরুতর আহত অবস্থায় ইকবালকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন।
সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু জানান, জনসাধারনের চলাচলের রাস্তায় অবৈধ দোকানপাট থাকায় ট্রেনযাত্রীদের দুর্ভোগ পোহাতে হতো। এজন্য ঘটনার পরপরই রেলওয়ে থানা, আইডব্লিউ ও নিরাপত্তা বাহিনির লোকজনের উপস্থিতিতে চলাচলের সুবিধায় অবৈধ দোকানগুলো সরিয়ে ফেলা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। চলাচলের রাস্তায় থাকা দোকানগুলো সরিয়ে ফেলা হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন