পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দিনাজপুরের হিলি বন্দর বাজারে বেড়েছে মসলার বেচাকেনা। কোরবানির ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারি ও খুচরা ক্রেতারা ভিড় করছেন বাজারে। বিশেষ করে এলাচ, জিরা, গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি ও শুকনা মরিচের চাহিদা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে নিয়মিত মসলা আমদানি হওয়ায় গত বছরের তুলনায় এবার অধিকাংশ মসলার দাম কিছুটা কম রয়েছে। এতে একদিকে যেমন সাধারণ ক্রেতারা স্বস্তি পাচ্ছেন, অন্যদিকে ব্যবসায়ীদের বিক্রিও বেড়েছে উল্লেখযোগ্য হারে।
শনিবার (৯ মে) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন দোকানে ক্রেতাদের ভিড়। কেউ কোরবানির মাংস রান্নার জন্য প্রয়োজনীয় মসলা কিনছেন, আবার কেউ পাইকারি দামে বেশি পরিমাণে মসলা সংগ্রহ করছেন। বাজারের বেশিরভাগ দোকানেই সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
হিলির মসলা ব্যবসায়ী সিফাত হোসেন জানান, গত কোরবানির ঈদে সাদা এলাচ প্রতি কেজি ৫ হাজার ৫০০ থেকে ৫ হাজার ৮০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৪ হাজার ২০০ থেকে ৪ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। কালো এলাচের দামও কমেছে প্রায় ৫০০ টাকা। এছাড়া লবঙ্গের দাম ১ হাজার ৮০০ টাকা থেকে কমে বর্তমানে ১ হাজার ৪০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। গোলমরিচের কেজি ১ হাজার ২০০ টাকা এবং জিরার দাম ৬৩০ টাকা থেকে কমে বর্তমানে ৫৬০ টাকায় নেমে এসেছে।
রাজশাহী থেকে আসা ক্রেতা আহসান হাবীব বলেন, হিলি বন্দর দিয়ে সরাসরি ভারতীয় মসলা আমদানি হওয়ায় এখানকার বাজারে তুলনামূলক কম দামে ভালো মানের মসলা পাওয়া যায়। প্রতি কোরবানির ঈদেই এখান থেকে মসলা কিনি। এবার দাম কম থাকায় আগের চেয়ে বেশি পরিমাণে কিনতে পারছি।
স্থানীয় গৃহিণী সোহানা চৌধুরী বলেন, ঈদের রান্নায় ভালো মানের মসলার প্রয়োজন হয়। গতবারের তুলনায় এবার দাম কম থাকায় সংসারের খরচ কিছুটা কমবে। বিশেষ করে এলাচ, জিরা ও লবঙ্গের দাম কমায় স্বস্তি মিলেছে।
হাকিমপুর উপজেলার বাসিন্দা সাহেদ কবির বলেন, বাজারে সরবরাহ ভালো থাকায় মসলার দাম নিয়ন্ত্রণে রয়েছে। গত বছরের তুলনায় এবার অনেকটাই সহনীয় দামে মসলা পাওয়া যাচ্ছে।
হিলি রকমারি মসলা ঘরের মালিক সিফাত হোসেন জানান, ভারত থেকে নিয়মিত আমদানি অব্যাহত থাকায় বাজার স্থিতিশীল রয়েছে। ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা আসছেন এবং প্রতিদিনই বেচাকেনা বাড়ছে।
আরেক ব্যবসায়ী সাওন আহমেদ বলেন, গত কয়েক বছরের তুলনায় এবার বাজার অনেক ভালো। দাম কম থাকায় মানুষ বেশি করে কিনছেন। ঈদের আগের সপ্তাহে বাজার আরও জমজমাট হয়ে উঠবে বলে আশা করছি।
বাজার সংশ্লিষ্টদের মতে, ভারত থেকে মসলা আমদানি স্বাভাবিক থাকলে ঈদ পর্যন্ত বাজার স্থিতিশীল থাকবে এবং সাধারণ মানুষও স্বস্তিতে ঈদের কেনাকাটা করতে পারবেন।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন