জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ক্ষেতলালে ৩০০ পিচ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১

ছবি- প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলালে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামি হলেন ক্ষেতলাল পৌর এলাকার রামপুরা গ্রামের নজরুল ইসলাম ওরফে বাটুর ছেলে মোঃ হাসান মন্ডল (২৮)। 

পুলিশ সূত্রে জানা গেছে, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল আলম এর নেতৃত্বে অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল করিম। এসময় এসআই আব্দুল মজিদ, এসআই জাহিদুল ইসলাম, এএসআই বেলাল, এএসআই ফিরোজসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

এবিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৩০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো জানান, মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ক্ষেতলালে ৩০০ পিচ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

জয়পুরহাটের ক্ষেতলালে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামি হলেন ক্ষেতলাল পৌর এলাকার রামপুরা গ্রামের নজরুল ইসলাম ওরফে বাটুর ছেলে মোঃ হাসান মন্ডল (২৮)। 

পুলিশ সূত্রে জানা গেছে, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল আলম এর নেতৃত্বে অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল করিম। এসময় এসআই আব্দুল মজিদ, এসআই জাহিদুল ইসলাম, এএসআই বেলাল, এএসআই ফিরোজসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

এবিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৩০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো জানান, মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত