জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি নিয়ে নওগাঁয় আলোচনা সভা

‘সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার ও অগ্রাধিকারমূলক কর্মসূচি প্রচার কার্যক্রম বাস্তবায়নে নওগাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‎বুধবার (১৩ মে) দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিংয়ের ব্যানারে তথ্য অফিস এ আয়োজন করে।

জেলা তথ্য অফিসার আবু সালেহ মো.মাসুদুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু। এসময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মোঃ জিন্নাহ আল মামুন।

বক্তারা বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে বর্তমান সরকার তাদের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু করেছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ফ্যামেলি কার্ড কার্যক্রম, কৃষকদের সহায়তায় কৃষক কার্ড, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, খাল খনন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকার কাজ চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি নিয়ে নওগাঁয় আলোচনা সভা

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

‘সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার ও অগ্রাধিকারমূলক কর্মসূচি প্রচার কার্যক্রম বাস্তবায়নে নওগাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‎বুধবার (১৩ মে) দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিংয়ের ব্যানারে তথ্য অফিস এ আয়োজন করে।

জেলা তথ্য অফিসার আবু সালেহ মো.মাসুদুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু। এসময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মোঃ জিন্নাহ আল মামুন।

বক্তারা বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে বর্তমান সরকার তাদের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু করেছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ফ্যামেলি কার্ড কার্যক্রম, কৃষকদের সহায়তায় কৃষক কার্ড, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, খাল খনন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকার কাজ চলমান রয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত