নওগাঁর পোরশায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অপহরণ, মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ করেছেন আশরাফুল আলম নামের এক ব্যক্তি। বুধবার (১৩ মে) বিকেল ৪টার দিকে শহরের একটি রেস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তবে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করে পাল্টা প্রতারণার অভিযোগ তুলেছে। পুলিশ বলছে, ঘটনাটি মূলত টাকা-পয়সা লেনদেন ও জমি সংক্রান্ত বিরোধ।
সংবাদ সম্মেলনে আশরাফুল আলম বলেন, গত সোমবার (১১ মে) বিকেলে তিনি পরিবারের সদস্যদের নিয়ে পোরশা সাবরেজিস্ট্রি অফিসে যান তার মায়ের জমির দলিল সংশোধনের কাজে। বিকেল সাড়ে ৫টার দিকে সুমন নামের একজন তাকে অফিসের বাইরে ডেকে নেয়। পরে বাবু, তার ভাই মেসবাহুল ও সুমনসহ আরও ১৫ থেকে ২০ জন তাকে ঘিরে ধরে মারধর শুরু করেন। একপর্যায়ে তাকে মোটরসাইকেলে করে একটি গোপন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। তার মোবাইল ফোন ও সঙ্গে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়। পরে ১০০ টাকার তিনটি ফাঁকা স্ট্যাম্প পেপারে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয় বলেও দাবি করেন তিনি।
আশরাফুল আরও বলেন, খবর পেয়ে তার ভাই ট্রিপল নাইনে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু পুলিশের সামনেও তাকে মারধর করা হয়। এ সময় পুলিশ সদস্যরা পরিস্থিতি সামাল দিতে অভিযুক্তদের দাবি মেনে নেওয়ার পরামর্শ দেন| ২০০৮ সালে নিতপুর পূর্ব দিয়াড়াপাড়া এলাকায় ইটভাটার জন্য ১ দশমিক ৫৮ একর জমি মেসবাহুল ও বাবুর কাছে ভাড়া দেন তিনি। পরে তারা অন্য একজনের কাছে জমি লিজ দিলে সেই ব্যক্তি তাকে ভাড়া পরিশোধ করতেন। বর্তমানে অভিযুক্তরা ১৭ লাখ টাকা দাবি করছেন এবং জমি লিখে নিতে চাপ দিচ্ছেন। এখনো তাদের কাছে প্রায় সাড়ে চার লাখ টাকা পাওনা রয়েছে বলে দাবী করেন তিনি।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন