জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ক্ষেতলালে পাইলট প্রোগ্রামের ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন

ছবি- দৈনিক জয়পুরবার্তা

সারা দেশে পাইলট প্রোগ্রামের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের ভার্চুয়াল উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

ফুলদিঘী হাট চশমায়ে উলুম সিনিয়র মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আল-মামুন মিয়া, পুলিশ সুপার জান্নাত আরা, জেলা সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত উপ-পরিচালক সাদেকুর রহমান, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক ও প্রশাসক মাসুদ রানা প্রধান, আহ্বায়ক গোলজার রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি ওবায়দুল রহমান সুইট, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ শুভ্র, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক নাফিউল হাদী মিঠুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলো বিভিন্ন সামাজিক ও খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় আসবে, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ক্ষেতলালে পাইলট প্রোগ্রামের ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত