জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার সাময়িক বরখাস্ত

ছবি- সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়-এর প্রধান শিক্ষক আবুল বাশারকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

রোববার (১৭ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহরুখ খান স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। বর্তমানে আবুল বাশার একটি ফৌজদারি মামলায় কারাগারে রয়েছেন।

জানা গেছে, প্রধান শিক্ষক আবুল বাশারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ তদন্তে উপজেলা কৃষি কর্মকর্তাকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে একাধিক অনিয়মের সত্যতা পাওয়া গেছে।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি থাকা অবস্থায় তাঁর স্বাক্ষর গ্রহণ না করে সাবেক সভাপতি প্রয়াত মোজাফ্ফর হোসেন টিটুর স্বাক্ষর জাল করে অগ্রণী ব্যাংক পিএলসি দুপচাঁচিয়া শাখার যৌথ হিসাব থেকে এক লাখ টাকা উত্তোলন করা হয়। এছাড়া রূপালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকের হিসাবে প্রতিষ্ঠানের কোনো নিয়মিত লেনদেনও করা হয়নি।

আরও অভিযোগ রয়েছে, চলতি এসএসসি পরীক্ষা পরিচালনায় অনিয়মের দায়ে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেন্দ্র ফি বাবদ আদায়কৃত ৩ লাখ ৭১ হাজার ৯৭৮ টাকা পরীক্ষা কেন্দ্র তহবিল বা বর্তমান কেন্দ্র সচিবের কাছে জমা দেওয়া হয়নি।

তদন্তে আরও উঠে আসে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কক্ষ পরিদর্শক ও হল সুপারদের সম্মানী যথাযথভাবে পরিশোধ না করা, বিষয়ভিত্তিক পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষককে বিধিবহির্ভূতভাবে কক্ষ পরিদর্শকের দায়িত্ব দেওয়া, বিদ্যালয়ের পুকুর পত্তনীর ৭০ হাজার টাকা ব্যাংকে জমা না দেওয়া এবং ডিজিটাল ল্যাবের তিনটি ল্যাপটপ আত্মসাতের অভিযোগ।

এছাড়া পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ছবি পরিবর্তন করে প্রক্সি পরীক্ষার্থীর ছবি সংযোজনের মাধ্যমে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ার মতো গুরুতর অনিয়মেরও প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দুপচাঁচিয়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার সাময়িক বরখাস্ত

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত