জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

আক্কেলপুরে পার্টনার কংগ্রেস-২০২৬ উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মশালা অনুষ্ঠিত

ছবি- দৈনিক জয়পুরবার্তা

জয়পুরহাটের আক্কেলপুরে কৃষি প্রযুক্তি ও আধুনিক চাষাবাদ বিষয়ে কৃষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে “পাটনার কংগ্রেস -২০২৬” শীর্ষক কর্মশালা। 

মঙ্গলবার (২১ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করেন আক্কেলপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কর্মশালাটি ২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ এ. কে. এম সাদিকুল ইসলাম, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জয়পুরহাট। 

বিশেষ অতিথি কামরুল হাসান, উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষন), খামার বাড়ী জয়পুরহাট। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইমরান হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, উপজেলা প্রকৌশলী ওয়ালিউল্ল্যাহ শেখ, গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, প্রেসক্লাবে সভাপতি শফিউল আলম প্রমুখ।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক- কৃষাণী, কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা এবং উদ্যোক্তা তৈরির বিষয়ে গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, কৃষিকে টেকসই ও লাভজনক করতে প্রযুক্তি নির্ভর চাষাবাদের বিকল্প নেই। নতুন নতুন প্রযুক্তি মাঠ পর্যায়ে পৌঁছে দিতে সরকারের পাশাপাশি কৃষকদেরও এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে কৃষি প্রযুক্তি বিষয়ক বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আক্কেলপুরে পার্টনার কংগ্রেস-২০২৬ উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

জয়পুরহাটের আক্কেলপুরে কৃষি প্রযুক্তি ও আধুনিক চাষাবাদ বিষয়ে কৃষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে “পাটনার কংগ্রেস -২০২৬” শীর্ষক কর্মশালা। 

মঙ্গলবার (২১ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করেন আক্কেলপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কর্মশালাটি ২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ এ. কে. এম সাদিকুল ইসলাম, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জয়পুরহাট। 

বিশেষ অতিথি কামরুল হাসান, উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষন), খামার বাড়ী জয়পুরহাট। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইমরান হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, উপজেলা প্রকৌশলী ওয়ালিউল্ল্যাহ শেখ, গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, প্রেসক্লাবে সভাপতি শফিউল আলম প্রমুখ।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক- কৃষাণী, কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা এবং উদ্যোক্তা তৈরির বিষয়ে গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, কৃষিকে টেকসই ও লাভজনক করতে প্রযুক্তি নির্ভর চাষাবাদের বিকল্প নেই। নতুন নতুন প্রযুক্তি মাঠ পর্যায়ে পৌঁছে দিতে সরকারের পাশাপাশি কৃষকদেরও এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে কৃষি প্রযুক্তি বিষয়ক বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদান করা হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত