জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

আক্কেলপুরে ভিজিএফ কার্ডধারীরা অবশেষে পেলো চাল

ছবি- সংগৃহীত

অবশেষে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল থেকে বঞ্চিত হওয়া কার্ডধারীদের মাঝে পুনরায় চাল বিতরণ করা হয়েছে। 

গত রোববার সকালে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বঞ্চিত কার্ডধারীদের খবর দিয়ে তাদের হাতে সরকারি বরাদ্দের চাল তুলে দেওয়া হয়। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, ট্যাগ অফিসারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চাল পেয়ে মোশারফ হোসেন বলেন, গতকাল লাইন দাঁড়িয়ে খালি হাতে বাড়িতে ফিরেছিলাম। রোববার আমাদের ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে চাল দেওয়া হয়েছে। সাংবাদিক ভাইদের প্রতি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। 

বৈধ ভিজিএফ কারধারীরা চাল না পেয়ে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।  ‎গতকাল শনিবার এ নিয়ে "আক্কেলপুরে বিনা কার্ডে চাল বিতরণের অভিযোগ, খালি হাতে ফিরলেন অর্ধশতাধিক দরিদ্র কার্ডধারী" এই শীরোনামে দৈনিক জয়পুরবার্তা পত্রিকায় একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটি প্রচার হবার পর উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে রোববার সকালে বঞ্চিত কার্ডধারী সুবিধাভোগীদের ডেকে নিয়ে তাঁদের চাল দেওয়া হয়। চল পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেছেন।

‎গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, কিছু কার্ডধারী প্রথমদিন চাল না পাওয়ার অভিযোগ করেছিলেন। পরে বিষয়টি যাচাই-বাছাই করে বাকি থাকা সকল কার্ডধারীর মাঝে চাল বিতরণ করা হয়েছে। এখন আর কেউ বঞ্চিত নেই।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আক্কেলপুরে ভিজিএফ কার্ডধারীরা অবশেষে পেলো চাল

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

অবশেষে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল থেকে বঞ্চিত হওয়া কার্ডধারীদের মাঝে পুনরায় চাল বিতরণ করা হয়েছে। 

গত রোববার সকালে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বঞ্চিত কার্ডধারীদের খবর দিয়ে তাদের হাতে সরকারি বরাদ্দের চাল তুলে দেওয়া হয়। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, ট্যাগ অফিসারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চাল পেয়ে মোশারফ হোসেন বলেন, গতকাল লাইন দাঁড়িয়ে খালি হাতে বাড়িতে ফিরেছিলাম। রোববার আমাদের ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে চাল দেওয়া হয়েছে। সাংবাদিক ভাইদের প্রতি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। 

বৈধ ভিজিএফ কারধারীরা চাল না পেয়ে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।  ‎গতকাল শনিবার এ নিয়ে "আক্কেলপুরে বিনা কার্ডে চাল বিতরণের অভিযোগ, খালি হাতে ফিরলেন অর্ধশতাধিক দরিদ্র কার্ডধারী" এই শীরোনামে দৈনিক জয়পুরবার্তা পত্রিকায় একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটি প্রচার হবার পর উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে রোববার সকালে বঞ্চিত কার্ডধারী সুবিধাভোগীদের ডেকে নিয়ে তাঁদের চাল দেওয়া হয়। চল পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেছেন।

‎গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, কিছু কার্ডধারী প্রথমদিন চাল না পাওয়ার অভিযোগ করেছিলেন। পরে বিষয়টি যাচাই-বাছাই করে বাকি থাকা সকল কার্ডধারীর মাঝে চাল বিতরণ করা হয়েছে। এখন আর কেউ বঞ্চিত নেই।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত