জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুল আলম মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচি পালন না করে অশ্লীল নাচ-গান ও আনন্দ উৎসবে আয়োজনে অংশ নেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
রবিবার (৩১ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সারা দেশে দলীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্ধারিত কোনো কর্মসূচি পালন করেননি। বরং জেলা বিএনপির নেতা ও সংসদ সদস্যের নাম ব্যবহার করে অশ্লীল নাচ-গানসহ আনন্দ উৎসবের আয়োজন ও অংশগ্রহণ করেছেন বলে অভিযোগ ওঠে।
দলীয় চিঠিতে আরও বলা হয়, তাঁদের এ ধরনের কর্মকাণ্ড সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এ কারণে তাঁদের দলীয় পদসহ বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সদ্য বহিস্কৃত সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুল আলম মিঠু বলেন, এটা (অনুষ্ঠান) করছে আমি জানি না। আমি এটির সাথে জরিত ছিলাম না এবং অনুষ্ঠানেও ছিলাম না। এটা এলাকার যুবসমাজ আয়োজন করছে।
এ বিষয়ে জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ওই দিনে দলীয় কর্মসূচি পালন না করে বিএনপির নেতা ও এমপির নাম ব্যবহার করে নাচ-গানসহ আনন্দ আয়োজন করা হয়েছে। বিষয়টি জেলা বিএনপির নজরে এলে সাংগঠনিকভাবে তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।”
তিনি আরও বলেন, দলের শৃঙ্খলা ও আদর্শবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থানে রয়েছে। সেই ধারাবাহিকতায় সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

আপনার মতামত লিখুন