জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

শ্বশুরবাড়ি বেড়াতে এসে আত্রাই নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের তল্লাশির প্রায় চার ঘণ্টা পর নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের কালিরবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজধানী ঢাকার মিরপুর-১১ এলাকার বাসিন্দা মৃত সিরাজ উদ্দিনের ছেলে মান্না ইসলাম (৪৫) ও সাদ্দাম হোসেন (৩২)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ মে সাদ্দাম হোসেন পরিবারসহ ঢাকা থেকে চিরিরবন্দর উপজেলার চাম্পাতলী গ্রামে তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। বুধবার সকালে দুই ভাই তাদের দুই ছেলেকে সঙ্গে নিয়ে খামারপাড়া ইউনিয়নের জোয়ার এলাকার একটি লিচু বাগানে লিচু কিনতে যান। সেখান থেকে ফেরার পথে কালিরবাজার ঘাটে চারজন একসঙ্গে আত্রাই নদীতে গোসল করতে নামেন।

একপর্যায়ে মান্না ইসলামের দুই ছেলে সজীব (১৬) ও নুর আলম (১২) নদী থেকে উঠে আসতে সক্ষম হলেও মান্না ইসলাম ও সাদ্দাম হোসেন গভীর পানিতে তলিয়ে যান।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় অংশ নেন। দুপুর সোয়া ২টার দিকে মান্না ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে রংপুর থেকে আসা ডুবুরি দল বিকেল সাড়ে ৩টার দিকে সাদ্দাম হোসেনের মরদেহ উদ্ধার করে।

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. আবুল কালাম আজাদ বলেন, খবর পাওয়ার পরপরই একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল অপরজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসেত সরকার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শ্বশুরবাড়ি বেড়াতে এসে আত্রাই নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত