নিউইয়র্ক, ২ জুন ২০২৬: জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ১৯৩টি সদস্য রাষ্ট্রের ভোটে তিনি ৯৯ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী পান ৯১ ভোট।
এই বিজয়কে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি সদস্য রাষ্ট্রগুলোর আস্থা, গ্রহণযোগ্যতা এবং ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। এটি শুধু একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পদে বাংলাদেশের নির্বাচিত হওয়ার ঘটনা নয়, বরং বহুপাক্ষিক কূটনীতি, শান্তি, উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতায় দেশের সক্রিয় ভূমিকারও আন্তর্জাতিক স্বীকৃতি।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই সাফল্যের পেছনে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্ব, সীমিত সময়ে পরিচালিত সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টা এবং প্রার্থী ড. খলিলুর রহমানের ব্যক্তিগত যোগ্যতা ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের সময় নির্বাচনের জন্য মাত্র তিন মাস সময় হাতে ছিল। এ সময়ের মধ্যেই বাংলাদেশকে ব্যাপক কূটনৈতিক প্রচারণা পরিচালনা করতে হয়েছে, যা সাধারণত কয়েক বছরের প্রস্তুতির মাধ্যমে সম্পন্ন হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই বাংলাদেশের প্রার্থিতা নিয়ে দৃঢ় অবস্থান গ্রহণ করেন এবং বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
সরকারের মতে, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর নেতৃত্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে বাংলাদেশের নির্বাচিত হওয়ার অভিজ্ঞতা এবারের প্রচারণায় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
বাংলাদেশ ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে ইউএনজিএ সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করলেও ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি ড. খলিলুর রহমানকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকেই শুরু হয় পূর্ণমাত্রার কূটনৈতিক প্রচারণা। স্বল্প সময়ের মধ্যেই বিভিন্ন দেশের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক, দ্বিপাক্ষিক যোগাযোগ এবং বহুপাক্ষিক ফোরামে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক সমর্থন আদায় করতে সক্ষম হয় বাংলাদেশ।
অন্যদিকে, বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী সাইপ্রাস ২০১৬ সালেই তাদের প্রার্থিতা ঘোষণা করে এবং প্রায় এক দশক ধরে ধারাবাহিক প্রচারণা চালিয়ে আসছিল।
নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়া নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত কূটনৈতিক মিশনগুলো সমর্থন আদায়ে সক্রিয় ভূমিকা পালন করে।
এ বিজয়ে ড. খলিলুর রহমানের ব্যক্তিগত অভিজ্ঞতা ও দক্ষতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গত ১৩ মে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক ইন্টারঅ্যাকটিভ ডায়ালগে তিনি তাঁর ভিশন ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। ওই সংলাপের পর প্রায় ৩০টি দেশ বাংলাদেশের প্রতি তাদের সমর্থন প্রকাশ করে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বাংলাদেশের প্রচারণায় কার্যকর বহুপাক্ষিকতা, জাতিসংঘ সংস্কার, উন্নয়নশীল দেশের স্বার্থ সংরক্ষণ, জলবায়ু ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর পক্ষে সহযোগিতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন, শান্তিরক্ষা কার্যক্রমে অবদান এবং বৈশ্বিক দক্ষিণের কণ্ঠস্বরকে শক্তিশালী করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।
সরকার এ ঐতিহাসিক বিজয়ের জন্য জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং জাতিসংঘের মূলনীতি ও উদ্দেশ্য বাস্তবায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন