জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ক্ষেতলালে পৃথক অভিযানে ট্যাপেনটাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ছবি প্রতিনিধি

 জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, জয়পুরহাট জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে এসআই আবু সাঈদ, এসআই মন্টু রহমান, এসআই ইজার উদ্দিন, পিএসআই আরিফ হোসেন, এএসআই বেলাল হোসেন, এএসআই মামুন ইসলাম, এএসআই লাবলুসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

গতকাল (৩ জুন) বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথম অভিযানে উপজেলার আলমপুর ইউনিয়নের শিবপুর পূর্বপাড়া গ্রাম থেকে হাবিবুর রহমান মণ্ডল ওরফে খাজা (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২১ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি শিবপুর পূর্বপাড়া গ্রামের খলিলুর রহমান মণ্ডলের ছেলে।

অপরদিকে রাত সাড়ে ৯টার দিকে একই আভিযানিক দল আলমপুর ইউনিয়নের শ্যামপুর এলাকা থেকে সুমন মণ্ডল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি উপজেলার পৌলঞ্জ গ্রামের নাসির উদ্দিন মণ্ডলের ছেলে।

এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল আলম বলেন, “আমাদের একটি আভিযানিক দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ট্যাপেনটাডলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ (৪ জুন) বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, উপজেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ক্ষেতলালে পৃথক অভিযানে ট্যাপেনটাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত