জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

আদমদীঘিতে সৌদি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

ছবি- প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে সুমাইয়া আক্তার (১৮) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সুমাইয়া উপজেলার পশ্চিম সিংড়া গ্রামের ধলু মন্ডলের মেয়ে এবং একই উপজেলার কুসুম্বী গ্রামের সৌদি প্রবাসী রিফাতের স্ত্রী।

বুধবার সকালে আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পশ্চিম সিংড়া গ্রামে বাবার বাড়িতে আত্মহত্যা করে সুমাইয়া। দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। তার আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৬ মাস আগে উপজেলার কুসুম্বী গ্রামের সোনারপাড়ার সামাদের ছেলে সৌদি প্রবাসী রিফাতের সঙ্গে একই উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পশ্চিম সিংড়া গ্রামের ধলু মন্ডলের মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয়।

গত মঙ্গলবার  ঈদের দাওয়াত খেতে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যান সুমাইয়া। বুধবার সকাল ৮টার দিকে সুমাইয়াকে বাড়িতে রেখে তার মা রোজী বেগম মাঠে তার বাবা ধলুর জন্য খাবার নিয়ে যান।

কিছুক্ষণ পর বাড়িতে এসে দেখেন তার মেয়ে সুমাইয়া শয়ন ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আদমদীঘিতে সৌদি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

বগুড়ার আদমদীঘিতে সুমাইয়া আক্তার (১৮) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সুমাইয়া উপজেলার পশ্চিম সিংড়া গ্রামের ধলু মন্ডলের মেয়ে এবং একই উপজেলার কুসুম্বী গ্রামের সৌদি প্রবাসী রিফাতের স্ত্রী।

বুধবার সকালে আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পশ্চিম সিংড়া গ্রামে বাবার বাড়িতে আত্মহত্যা করে সুমাইয়া। দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। তার আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৬ মাস আগে উপজেলার কুসুম্বী গ্রামের সোনারপাড়ার সামাদের ছেলে সৌদি প্রবাসী রিফাতের সঙ্গে একই উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পশ্চিম সিংড়া গ্রামের ধলু মন্ডলের মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয়।

গত মঙ্গলবার  ঈদের দাওয়াত খেতে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যান সুমাইয়া। বুধবার সকাল ৮টার দিকে সুমাইয়াকে বাড়িতে রেখে তার মা রোজী বেগম মাঠে তার বাবা ধলুর জন্য খাবার নিয়ে যান।

কিছুক্ষণ পর বাড়িতে এসে দেখেন তার মেয়ে সুমাইয়া শয়ন ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত