জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ধান কাটার বিষয় নিয়ে বাকবিতন্ডা একপর্যায়ে লাঠির আঘাতে শ্যামল চন্দ্র মালী (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসান আলী (৩৫) নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
শনিবার বিকেলে গোপীনাথপুর ইউনিয়নের কাশিড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্যামল চন্দ্র মালী কাশিড়া শীলপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। আটক হাসান আলীর বাড়ি উপজেলার ঢেকুঞ্চা বাউস্ত গ্রামে।
স্থানীয় বাসিন্দা, স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শ্যামল চন্দ্র মালী কাশিড়া হাটে যাওয়ার পথে হাসান আলীর সঙ্গে দেখা করেন। এ সময় একটি জমির ধান কাটাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে কথার দ্বন্দ্ব শুরু হয়। পরে শ্যামল ঘটনাস্থল ত্যাগ করে হাটের দিকে রওনা দিলে হাসান একটি গাছের ডাল দিয়ে তাঁর মাথার পেছনে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করেন। একপর্যায়ে নিহতের ভাতিজা সুশান্ত চন্দ্র মালী তাকে আটক করেন। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।
হাসপাতালে নিহতের স্বজনদের আহাজারিতে শোকের পরিবেশের সৃষ্টি হয়। নিহতের স্ত্রী দীপালী মালী বলেন, “আমার স্বামীকে বিনা কারণে প্রাণ দিতে হলো। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
পুলিশের হেফাজতে থাকা হাসান আলী বলেন, ধান কাটতে বলে। এ কারণে গাছের ডাল দিয়ে শ্যামলকে আঘাত করেছি। পরে স্থানীয়রা আমাকে মারধর করেন।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহজাবিন বলেন, হাসপাতালে আনার আগেই শ্যামল চন্দ্র মালীর মৃত্যু হয়েছে। তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিকভাবে মাথায় আঘাতজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম বলেন, মাথায় আঘাত করে শ্যামল চন্দ্র মালী নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। অভিযুক্ত হাসান আলীকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন