রাজধানীর মিরপুরে পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রোববার ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। ধর্ষণ ও হত্যার অভিযোগে দুজনকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ এই সাজা দেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, সকাল ১১টা ৫ মিনিটে রায় পড়া শুরু করেন বিচারক, যা শেষ হয় ১১টা ৩৮ মিনিটে। রায় ঘোষণার পর কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন দুই আসামি।
এর আগে সকাল পৌনে ৯টার দিকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে সোহেল রানা ও স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়। পরে তাঁদের এজলাসে তোলা হয়। রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।
গত বৃহস্পতিবার শুনানি শেষে এ মামলার রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। আলোচিত শিশু রামিসাকে হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় মামলার রায় ঘোষণা হলো।
রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) আজিজুর রহমান দুলু, আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কলিমুল্লাহ এবং ঢাকা মহানগর জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকীসহ সংশ্লিষ্ট আইনজীবীরা উপস্থিত ছিলেন।
মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে দুপুরে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি বাসার ফ্ল্যাট থেকে স্কুলপড়ুয়া রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে উঠে আসে, ওই দিন সকালে পাশের ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করেন এবং পরে মরদেহ বিকৃত করেন। ঘটনার পর গ্রিল কেটে পালিয়ে যান তিনি। তবে তাঁর স্ত্রী স্বপ্না আক্তার ওই বাসাতেই ছিলেন। পরে পুলিশ তাঁকে আটক করে।
এ ঘটনায় রামিসার বাবা পল্লবী থানায় সোহেল রানা ও স্বপ্না আক্তারকে আসামি করে হত্যা মামলা করেন। পরবর্তীতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান পাঁচ দিনের তদন্ত শেষে গত ২৪ মে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে সোহেল রানা ও স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হয়।
দ্রুত বিচার নিশ্চিত করতে অভিযোগপত্র দাখিলের দিনই মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। গত ১ জুন আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। পরে একদিনেই ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। গত বুধবার আসামিদের আত্মপক্ষ সমর্থন এবং বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ ছিল।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন