জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

পোরশা সীমান্তে পুশইন ঠেকাল বিজিবি ও স্থানীয় জনতা

ছবি- প্রতিনিধি

নওগাঁর পোরশা সীমান্তেÍ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে বাংলাদেশে অনুপ্রবেশের (পুশইন) চেষ্টা পণ্ড করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় এলাকাবাসী। 

গত রোববার (৭ জুন) রাতে উপজেলার নিতপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধার পর থেকে গভীর রাত পর্যন্ত পোরশা সীমান্তের নিতপুর এলাকা দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি টের পেরে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা সীমান্তে শক্ত অবস্থান নেন। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারাও লাঠিসোটা নিয়ে বিজিবির সঙ্গে যোগ দেন। বাড়তি নিরাপত্তার জন্য সেখানে আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছিল। বিজিবি, আনসার ও এলাকাবাসীর অনড় অবস্থানের মুখে বিএসএফ অনেক চেষ্টার পরে পিছু হটতে বাধ্য হয়।

১৬ বিজিবি’র নিতপুর ক্যাম্পের নায়েব সুবেদার আমির হোসেন জানান, ঘটনার দিন সন্ধার পর থেকে ১৫-২০ জন ভারতীয় নাগরিকদের নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা  করেছিল বিএসএফ। আমরা বিজিবিসহ স্থানীয় জনসাধারন শক্ত অবস্থানে থাকায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বর্তমানে সীমান্তের অবস্থা স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পোরশা সীমান্তে পুশইন ঠেকাল বিজিবি ও স্থানীয় জনতা

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

নওগাঁর পোরশা সীমান্তেÍ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে বাংলাদেশে অনুপ্রবেশের (পুশইন) চেষ্টা পণ্ড করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় এলাকাবাসী। 

গত রোববার (৭ জুন) রাতে উপজেলার নিতপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধার পর থেকে গভীর রাত পর্যন্ত পোরশা সীমান্তের নিতপুর এলাকা দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি টের পেরে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা সীমান্তে শক্ত অবস্থান নেন। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারাও লাঠিসোটা নিয়ে বিজিবির সঙ্গে যোগ দেন। বাড়তি নিরাপত্তার জন্য সেখানে আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছিল। বিজিবি, আনসার ও এলাকাবাসীর অনড় অবস্থানের মুখে বিএসএফ অনেক চেষ্টার পরে পিছু হটতে বাধ্য হয়।

১৬ বিজিবি’র নিতপুর ক্যাম্পের নায়েব সুবেদার আমির হোসেন জানান, ঘটনার দিন সন্ধার পর থেকে ১৫-২০ জন ভারতীয় নাগরিকদের নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা  করেছিল বিএসএফ। আমরা বিজিবিসহ স্থানীয় জনসাধারন শক্ত অবস্থানে থাকায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বর্তমানে সীমান্তের অবস্থা স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত