জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ক্ষেতলালে ১৯ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি- প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলালে অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি ইসমাইল হোসেন (৪২) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৯ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন দাশড়া সড়াইল গ্রামের কছির উদ্দিনের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) এর তত্ত্বাবধানে এসআই জাহিদুল ইসলাম, এএসআই বেলাল হোসেন, এএসআই মামুন ইসলামসহ সঙ্গীয় ফোর্স গতকাল রোববার (৭ জুন) রাতে উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের দাশড়া মালিগাড়ি তিনমাথা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।  

এ সময় তাকে তল্লাশি চালিয়ে ১৯ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট  উদ্ধার করে জব্দ করা হয়। থানা পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একটি জিআর মামলায় ওয়ারেন্ট হয়েছিলো।

এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল আলম বলেন, “গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ক্ষেতলালে ১৯ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

জয়পুরহাটের ক্ষেতলালে অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি ইসমাইল হোসেন (৪২) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৯ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন দাশড়া সড়াইল গ্রামের কছির উদ্দিনের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) এর তত্ত্বাবধানে এসআই জাহিদুল ইসলাম, এএসআই বেলাল হোসেন, এএসআই মামুন ইসলামসহ সঙ্গীয় ফোর্স গতকাল রোববার (৭ জুন) রাতে উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের দাশড়া মালিগাড়ি তিনমাথা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।  

এ সময় তাকে তল্লাশি চালিয়ে ১৯ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট  উদ্ধার করে জব্দ করা হয়। থানা পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একটি জিআর মামলায় ওয়ারেন্ট হয়েছিলো।

এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল আলম বলেন, “গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত