জয়পুরহাটে সীমান্তে পুশ ইন ঠেকাতে স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সহযোগিতা চেয়েছেন সদর ইউএনও মাহমুদুল হাসান। তিনি বলেন, ‘সীমান্তে পুশ ইনের চেষ্টা চলছে। বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করলেও তাদের একার পক্ষে সীমান্ত সমস্যা সমাধান সম্ভব নয়। এতে জনগণের সহযোগিতা প্রয়োজন।’ পুশ ইনের চেষ্টা হলে দ্রুত তথ্য দেওয়ার অনুরোধ করেন তিনি।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ধলাহার ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিজিবির ভুটিয়াপাড়া ক্যাম্পের নায়েক সুবেদার জহুরুল ও কড়িয়া ক্যাম্পের নায়েক সুবেদার মং। এতে ইউপি সদস্য, গ্রাম পুলিশ, আনসার ভিডিপি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন