জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

হাকিমপুরে অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ, দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যবসায়ীর বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী মামলা দায়ের করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১০ জুন) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে হাকিমপুর পৌরসভার রাউতারা গ্রামে অভিযান পরিচালনা করে হাকিমপুর থানা পুলিশ। তথ্যের ভিত্তিতে মো. মাহাফুজার রহমান মিলনের বাড়িতে অবৈধভাবে যৌন উত্তেজক পণ্য মজুত রাখা হয়েছে বলে জানতে পেরে সেখানে তল্লাশি চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মো. মাহাফুজার রহমান মিলন (২৮) ও মো. আরিফুল হাসান (৩৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৩৭৬ বোতল ‘জিনসি (শরবত জিনসিন)’ এবং ৭৬৮ বোতল ‘একে এল-ওয়ান সিরাপ’ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৬ হাজার ২৪০ টাকা। এর মধ্যে জিনসি সিরাপের মূল্য ৩ লাখ ৪৯ হাজার ৪৪০ টাকা এবং একে এল-ওয়ান সিরাপের মূল্য ৭৬ হাজার ৮০০ টাকা।

পুলিশের দাবি, পণ্যগুলো ঔষধ হিসেবে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে মজুত রাখা হয়েছিল। এ কারণে ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়।

এ ঘটনায় হাকিমপুর থানায় মামলা নং-১২/১১৬, তারিখ ১১ জুন ২০২৬, ধারা ১৪(১), ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে।

হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বলেন, অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

হাকিমপুরে অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ, দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

দিনাজপুরের হাকিমপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যবসায়ীর বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী মামলা দায়ের করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১০ জুন) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে হাকিমপুর পৌরসভার রাউতারা গ্রামে অভিযান পরিচালনা করে হাকিমপুর থানা পুলিশ। তথ্যের ভিত্তিতে মো. মাহাফুজার রহমান মিলনের বাড়িতে অবৈধভাবে যৌন উত্তেজক পণ্য মজুত রাখা হয়েছে বলে জানতে পেরে সেখানে তল্লাশি চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মো. মাহাফুজার রহমান মিলন (২৮) ও মো. আরিফুল হাসান (৩৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৩৭৬ বোতল ‘জিনসি (শরবত জিনসিন)’ এবং ৭৬৮ বোতল ‘একে এল-ওয়ান সিরাপ’ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৬ হাজার ২৪০ টাকা। এর মধ্যে জিনসি সিরাপের মূল্য ৩ লাখ ৪৯ হাজার ৪৪০ টাকা এবং একে এল-ওয়ান সিরাপের মূল্য ৭৬ হাজার ৮০০ টাকা।

পুলিশের দাবি, পণ্যগুলো ঔষধ হিসেবে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে মজুত রাখা হয়েছিল। এ কারণে ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়।

এ ঘটনায় হাকিমপুর থানায় মামলা নং-১২/১১৬, তারিখ ১১ জুন ২০২৬, ধারা ১৪(১), ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে।

হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বলেন, অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত