জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ক্ষেতলালে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মামলা, এলাকায় ব্যাপক চাঞ্চল্য

ছবি- প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলালে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে একই গ্রামের ইনছের আলী (৫৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার দুই দিন পর গত শুক্রবার (১২ জুন) রাতে ভুক্তভোগী কিশোরীর বাবা রুস্তম আলী বাদী হয়ে ক্ষেতলাল থানায় মামলা দায়ের করেন। 

জানা গেছে, গত (১০ জুন) বুধবার দুপুরে উপজেলার মাটিহাঁস গ্রামের ঝাপড়াপুকুর ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন বাড়ির পাশের ঝাপড়াপুকুর ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় ছাগলকে ঘাস খাওয়াচ্ছিল ১৭ বছর বয়সী ওই বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী। এ সময় মাঠের পাশের একটি আইলে ঘাস কাটছিলেন একই গ্রামের ইনছের আলী। অভিযোগ রয়েছে, নির্জন পরিবেশের সুযোগ নিয়ে তিনি কিশোরীকে জোরপূর্বক পাশের একটি জঙ্গলে নিয়ে যান এবং সেখানে তার সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হন।

এদিকে কিছুটা দূরে অবস্থান করছিলেন কিশোরীর মামা আবুল কাসেম। সন্দেহজনক পরিস্থিতি টের পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরিবারের দাবি, সেখানে গিয়ে তিনি অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় হাতে থাকা একটি চিকন লাঠি দিয়ে আঘাত করলে ইনছের আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার পর ভুক্তভোগী ও তার স্বজনরা বিষয়টি পরিবার ও গ্রামবাসীকে অবহিত করেন। স্থানীয়ভাবে বিষয়টির সমাধানের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। পরবর্তীতে কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হলে তার নানী পচিনা বেগম তাকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর বাবা রুস্তম আলী বলেন, আমার মেয়ের জ্ঞান-বুদ্ধি কম। তার এই অসহায়ত্বের সুযোগ নিয়ে যে ঘটনা ঘটানো হয়েছে, আমি তার সুষ্ঠু বিচার চাই।

প্রত্যক্ষদর্শী ও কিশোরীর মামা আবুল কাসেম বলেন, “ঘটনাস্থলে গিয়ে আমি ইনছের আলীকে হাতে-নাতে দেখতে পাই। পরে সে নিজের ভুল স্বীকার করে আমার কাছে ক্ষমা চেয়েছিল।”

তবে অভিযুক্ত ইনছের আলী অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ক্ষেতলালে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মামলা, এলাকায় ব্যাপক চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত