বিশ্বকাপ ফুটবলের উন্মাদনাকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ক্ষেতলাল স্পোর্টস ইউনিভার্স (KSU)-এর উদ্যোগে এ ম্যাচের আয়োজন করা হয়।
খেলায় একদল আর্জেন্টিনার জার্সি এবং অপর দল ব্রাজিলের জার্সি পরে মাঠে নামে। নির্ধারিত ৬০ মিনিটের খেলায় উভয় দল একটি করে গোল করে সমতায় থাকে। পরে অতিরিক্ত সময় দেওয়া হলেও কোনো দলই আর গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।
খেলার উদ্বোধন করেন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক নাফিউল হাদী মিঠুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক।
ম্যাচ পরিচালনায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন ক্ষেতলাল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম লিটন। সহকারী রেফারির দায়িত্বে ছিলেন মোজাফফর রহমান বাবু ও মুকুল হোসেন।
আয়োজক ক্ষেতলাল স্পোর্টস ইউনিভার্স (KSU) জানায়, বিশ্বকাপকে সামনে রেখে ক্রীড়াপ্রেমীদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে মাঠে বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক উপস্থিত হন। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়রা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলে দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন