জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

আক্কেলপুরে প্রধান শিক্ষককে জুতা পেটার অভিযোগে বিএনপি নেতাকে শোকজ, তদন্তে ৫ সদস্যের কমিটি

ছবি- দৈনিক জয়পুরবার্তা

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জুতাপেটা ও লাঞ্ছিত করার অভিযোগের ঘটনায় এবার অভিযুক্ত বিএনপি নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়ার পাশাপাশি ঘটনার সত্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপি।

শুক্রবার রাতে রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমিনুর রহমান (ছোয়াত) ও সাধারণ সম্পাদক আবু সাহেদ মো. শাহিদুল আকরাম সোহেল স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

শোকজ নোটিশে বলা হয়, গত ২১ জুন রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে প্রধান শিক্ষক মো. আজাদুর রহমানের সঙ্গে ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি হারুনুর রশিদের কথা কাটাকাটি হয়। পরে ২৬ জুন প্রধান শিক্ষক প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁর বিরুদ্ধে জুতাপেটা ও লাঞ্ছনার অভিযোগ আনেন। এ ঘটনায় তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হারুনুর রশিদকে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে পৃথক অফিস আদেশে বলা হয়, প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের নজরে আসে। ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনের লক্ষ্যে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিতে রয়েছেন, রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামান জুয়েল (আহ্বায়ক), কৃষকদল সভাপতি মতিয়ার রহমান, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল হাকিম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মনছুর রহমান এবং ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. ফারুক হোসেন।

রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাহেদ মো. শাহিদুল আকরাম সোহেল বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। এমন যেকোনো ঘটনার বিষয়ে সাংগঠনিকভাবে ব্যাখ্যা নেওয়া এবং প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত করা দলের নিয়মিত প্রক্রিয়া।

এ বিষয়ে রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির  ৯ নম্বর ওয়ার্ড সভাপতি হারুনুর রশিদের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেনাই।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আক্কেলপুরে প্রধান শিক্ষককে জুতা পেটার অভিযোগে বিএনপি নেতাকে শোকজ, তদন্তে ৫ সদস্যের কমিটি

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত