দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে বাবা ও সৎভাইকে হত্যার আলোচিত মামলার প্রধান আসামি দুই ভাইকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর র্যাব-১৩ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চিরিরবন্দর উপজেলার উত্তর পলাশবাড়ী টেপাপাড়া গ্রামের মৃত শহিদুল হক দুলুর ছেলে মো. সাদেকুল ইসলাম (৩০) ও মো. সাকিব (১৯)।
র্যাব জানায়, নিহত শহিদুল হক দুলুর প্রথম স্ত্রীর দুই ছেলে হাবিল ও কাবিল এবং দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে সাদেকুল ইসলাম ও সাকিব ইসলাম। দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলছিল।
গত ১৩ মে সকালে বাড়ির পাশে নিজ জমির ভুট্টা তোলাকে কেন্দ্র করে সাদেকুল ইসলামের সঙ্গে তার বাবা শহিদুল হক দুলুর বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সাদেকুল বাড়ি থেকে বল্লম ও ছুরি এনে বাবার বুকে বল্লম দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ সময় বাবাকে রক্ষা করতে এগিয়ে আসেন সৎভাই কাবিল। তাকেও ছুরিকাঘাত করা হলে স্থানীয়রা উদ্ধার করে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শহিদুল হক দুলুর প্রথম স্ত্রীর ছেলে হাবিবুর রহমান (হাবিল) বাদী হয়ে চিরিরবন্দর থানায় সৎভাই, সৎমা ও অন্যান্য সহযোগীদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়।
র্যাব জানায়, মামলার গুরুত্ব বিবেচনায় নিয়ে র্যাব-১৩ এর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প এবং র্যাব-৭ চট্টগ্রামের সদর কোম্পানির যৌথ অভিযানে সোমবার (২৯ জুন) দুপুরে চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানার আকমল আলী রোড এলাকার একটি রিকশা গ্যারেজ থেকে প্রধান আসামি সাদেকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
একই দিন রাত ৯টা ১০ মিনিটে চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানার হোটেল ব্লু সোম ইন্টারন্যাশনালের সামনে পৃথক অভিযানে মামলার ২ নম্বর আসামি সাকিবকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন