নীলফামারীর জলঢাকায় উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ‘সম্মিলিত সাংবাদিক ঐক্য জোট’-এর প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭:০০ ঘটিকায় জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি শাহাজাহান কবির লেলিনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের সাধারণ সম্পাদক আবেদ আলী।
সভায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রসার, স্থানীয় নানাবিধ সমস্যা ও সম্ভাবনা এবং সংগঠনের সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনে এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ শরিফুল ইসলাম প্রিন্স (সিনিয়র সহসভাপতি) নজরুল ইসলাম মানিক (সহসভাপতি) তহমিদার রহমান মিলন (সহ-সাধারণ সম্পাদক) সভায় সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই ঐক্য জোট জলঢাকার সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাদারিত্বের মান উন্নয়ন এবং এলাকার সামগ্রিক উন্নয়নে আগামীদিনে একটি বলিষ্ঠ ও অগ্রণী ভূমিকা পালন করবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন