জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ধুনটে পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস

ছবি : প্রতিনিধি

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ধুনট উপজেলা কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সুফলভোগীদের মাঝে ঋণের চেক এবং গাছের চারা বিতরণ করা হয়।

সোমবার সকাল ১০টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সুফলভোগীদের মাঝে ঋণের চেক ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। স্বাগত বক্তব্য দেন ধুনট উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান।

ধুনট উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল, বিএনপি নেতা আকতার আলম সেলিম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম এবং সুফলভোগী দুলাল মল্লিক।

বক্তারা বলেন, পল্লীর মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান ও টেকসই গ্রামীণ অর্থনীতি গড়ে তুলতে বিআরডিবির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পল্লী উন্নয়নকে আরও গতিশীল করতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তারা মত প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ধুনটে পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত