জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

নওগাঁয় বিএমডিসির স্মারকলিপি প্রদান

নওগাঁয় বিএমডিসির স্মারকলিপি প্রদান
ছবি- প্রতিনিধি

সরকার অনুমোদিত চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমা সম্পন্ন করেও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) পেশাগত নিবন্ধন না পাওয়ায় ডেন্টাল ডিপ্লোমাধারী দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন বলে দাবি করা হচ্ছে। মেডিকেল এসিস্টেন্টদের ন্যায় ৪ বছর মেয়াদী ডেন্টাল ডিপ্লোমাধারীদের কে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ১৫ ধারা ও ৫ম তফশীলে অন্তর্ভুক্ত করে নিবন্ধন প্রদানের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম স্মারকলিপিটি গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ডেন্টাল পরিষদ জেলা শাখার উপদেষ্টা ইউনুস আলী, বদিউজ্জামান ও গোলাম কিবরিয়া রুবেল, সাধারণ সম্পাদক রিয়াদুল হাসান রিমন, অর্থ সম্পাদক আকতার হোসেন এবং সদস্য রবিউল ইসলাম রনি।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ১৫ ধারা ও পঞ্চম তপশিলে চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাকে অন্তর্ভুক্ত করে ৩৫ ধারা অনুযায়ী গেজেট প্রকাশ এবং বিএমডিসির পেশাগত নিবন্ধন কার্যকর করতে হবে। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত কাজের পরিধি অনুযায়ী সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন- পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নওগাঁয় বিএমডিসির স্মারকলিপি প্রদান

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত