জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মুনাফ ড্রাইভারকে দেখতে জামায়াত নেতৃবৃন্দ

ছবি : প্রতিনিধি

টেকনাপের হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট ড্রাইভার জনাব মুনাফ ড্রাইভার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় তাকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর হোয়াইক্যং ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ হোছাইন, ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক জনাব নুরুল আলম, বিশিষ্ট জামায়াত নেতা মাওলানা আব্দুল মালেক, ইউনিয়ন যুব বিভাগের বায়তুলমাল সম্পাদক গফুর মিয়া এবং সাবেক শিবির নেতা মুস্তফা জামাল মানিক।

নেতৃবৃন্দ আহত মুনাফ ড্রাইভারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তারা চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবার বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি আহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরিদর্শন শেষে নেতৃবৃন্দ মহান আল্লাহ তাআলার কাছে মুনাফ ড্রাইভারের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন। স্থানীয় এলাকাবাসীও তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মুনাফ ড্রাইভারকে দেখতে জামায়াত নেতৃবৃন্দ

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

টেকনাপের হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট ড্রাইভার জনাব মুনাফ ড্রাইভার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় তাকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর হোয়াইক্যং ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ হোছাইন, ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক জনাব নুরুল আলম, বিশিষ্ট জামায়াত নেতা মাওলানা আব্দুল মালেক, ইউনিয়ন যুব বিভাগের বায়তুলমাল সম্পাদক গফুর মিয়া এবং সাবেক শিবির নেতা মুস্তফা জামাল মানিক।

নেতৃবৃন্দ আহত মুনাফ ড্রাইভারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তারা চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবার বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি আহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরিদর্শন শেষে নেতৃবৃন্দ মহান আল্লাহ তাআলার কাছে মুনাফ ড্রাইভারের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন। স্থানীয় এলাকাবাসীও তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত