জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

আশুলিয়ায় বোমা বিস্ফোরণে যুবক আহত, ঘটনার তদন্ত করছেন পুলিশ

ছবি : প্রতিনিধি

ঢাকার আশুলিয়ার ভাদাইল এলাকার রূপায়ন আবাসন-১-এর পাবনারটেক এলাকায় একটি বিস্ফোরণের ঘটনায় রনি ইসলাম (রনি) নামে এক যুবক আহত হয়েছেন।

স্থানীয় সূত্রের দাবি, শনিবার (১১ জুলাই ২০২৬) বিকেল প্রায় ৫টার দিকে ইমরান নামে এক ব্যক্তির বাড়ির একটি কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রনি গুরুতর আহত হন। এ ঘটনার পর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

কিছু স্থানীয় বাসিন্দার দাবি, বিস্ফোরণটি বোমা তৈরির সময় ঘটেছে। তবে এ বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য দেওয়া হয়নি।খবর পেয়ে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদ ও (এসআই) তালেব ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ঘটনার প্রকৃত কারণ এবং বিস্ফোরণের উৎস সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় বোমা বিস্ফোরণে যুবক আহত, ঘটনার তদন্ত করছেন পুলিশ

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

ঢাকার আশুলিয়ার ভাদাইল এলাকার রূপায়ন আবাসন-১-এর পাবনারটেক এলাকায় একটি বিস্ফোরণের ঘটনায় রনি ইসলাম (রনি) নামে এক যুবক আহত হয়েছেন।

স্থানীয় সূত্রের দাবি, শনিবার (১১ জুলাই ২০২৬) বিকেল প্রায় ৫টার দিকে ইমরান নামে এক ব্যক্তির বাড়ির একটি কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রনি গুরুতর আহত হন। এ ঘটনার পর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

কিছু স্থানীয় বাসিন্দার দাবি, বিস্ফোরণটি বোমা তৈরির সময় ঘটেছে। তবে এ বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য দেওয়া হয়নি।খবর পেয়ে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদ ও (এসআই) তালেব ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ঘটনার প্রকৃত কারণ এবং বিস্ফোরণের উৎস সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত