বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের বাঘইল গ্রামের আলোচিত দাদা-শ্বশুর হত্যা মামলার হুকুমের আসামি মো. নুরুল ইসলাম (৬০) কে ঢাকা গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মো. নুরুল ইসলাম বাঘইল উত্তরপাড়া গ্রামের মৃত ফজল উদ্দিনের ছেলে। গত শনিবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।
এদিকে, পৃথক একটি চুরির ঘটনায় কাহালু উপজেলার জামগ্রাম এলাকার মো. তারেক হোসেন (২৪) নামে আরও একজনকে আটক করা হয়েছে। তিনি মো. জিয়াউর রহমানের ছেলে ।
কাহালু থানা সূত্রে জানিয়েছে, উভয় ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন